The original file is kept in the office. This is the text saved from it.
1 page
100%
বরাবর
সিনিয়র সচিব,
সুরক্ষা ও সেবা বিভাগ,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
দৃষ্টি আকর্ষনঃ উপসচিব মহোদয়, নিরাপত্তা শাখা ২।
বিষয়ঃ পুনঃ তদন্তের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত বিনীত বিবেদন এই যে, আমি ইউসিহিরো হট্টা, একজন জাপানী নাগরিক (পাসপোর্ট নং TR2009114) এবং ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আই এম জাপান) বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ অফিসে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছি।
নিরাপত্তা ছাড়পত্র প্রদানের লক্ষে আপনার অফিস থেকে আমার সম্পর্কে তদন্তকালীন সময়ে আমি দেশের বাহিরে থাকার দরুন (মহামারি করোনার সংক্রমণ থেকে আত্মরক্ষা ও অফিসিয়াল আদেশের কারনে) আমার তদন্তের কাজটি অসমাপ্ত থেকে যায়। বর্তমানে আমি বাংলাদেশে অবস্থান করছি।
তাই, মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আমার সপক্ষে নিরাপত্তা ছাড়পত্র প্রদানের লক্ষে আমার ব্যাপারে পুনরায় তদন্ত শুরু করে বাধিত করবেন।
বিনীত,
_______________________________
ইউসিহিরো হট্টা
মহাব্যবস্থাপক
ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আই এম জাপান)
বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিস
সংযুক্তিঃ
(১) ওয়ার্ক পারমিট
(২) ভিসা কপি
(৩) পাসপোর্ট কপি
(৪) ছবি ২ কপি।