The original file is kept in the office. This is the text saved from it.
1 page
100%
প্রত্যয়ন পত্র
আমরা নিপ্পন সিগন্যাল কোং, ঢাকা মেট্রোরেল প্রকল্পের সাব-কন্ট্রাক্টর হিসেবে কর্মরত। করোনার কারনে আমাদের বিদেশী বিশেষজ্ঞগণ দেশে না থাকায় সকল ধরনের কার্যক্রম গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল এবং গত অক্টোবর পর্যন্ত সীমিত ছিল। এর ফলে প্রকল্পের কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
প্রকল্পটি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্প হওয়ায় আমাদেরকে মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত সময়ে কাজ শেষ করার তাগিদ দেন। এর প্রেক্ষিতে কোম্পানি অতিরিক্ত জনবল নিয়োগ করে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার সিদ্ধান্ত নেয় বিধায় আমরা দ্রুত সময়ে অধিক জনবল নিয়োগ দিয়েছি এবং মূলত এই কারনেই জনবল দ্রুত বৃদ্ধি পায়।
তাছাড়া এই সময়ে আমাদের মূল কাজ শুরু হওয়ায় এবং বর্তমানে চলমান থাকায় আমরা অদূর ভবিষ্যতে আরো বেশি সংখ্যক দেশি-বিদেশী জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি যাতে সরকারকে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করা যায়।
একটি জাপানি কোম্পানি হিসেবে আমরা সব সময় নিজেদের কাজ যথা সময়ে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
নিবেদক
তাকুইয়া ওয়াকুটসু
কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ