বাংলাদেশে বিদেশী কোম্পানির শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের অনুমতি
এবং বিদেশী নাগরিকদের কর্মানুমতি প্রদানের কর্মপদ্ধতি-২০১১
বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি ও বিধি-বিধান প্রণয়ন করেছে। সরকারি ও বেসরকারি খাতে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান
এবং বিদেশী কোম্পানিসমূহের শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের নিমিত্ত বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি করেছে। উন্নত বিশ্বে উদ্ভাবিত ও প্রচলিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জনশক্তিকে
দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে বিদেশী বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ, ব্যবস্থাপক ও দক্ষকর্মীদের বাংলাদেশের শিল্প, বাণিজ্য, শিক্ষা ইত্যাদি খাতে নিয়োগের বিধি-বিধান প্রণয়ন আবশ্যক। এর ফলে
আন্ত:মন্ত্রণালয় সমন্বয়, কেন্দ্রীয়ভাবে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, জাতীয় নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সমন্বয় সম্ভবপর হবে।
বিদেশী কোম্পানিসমূহের বাংলাদেশে শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের অনুমতি প্রদান এবং এ সকল প্রতিষ্ঠানসহ সরকারী ও বেসরকারি শিল্প, বাণিজ্যিক এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিয়োজিত
বিদেশী নাগরিকদের কর্মানুমতি প্রদান সংμান্ত বিষয়াদির দায়িত্ব বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান/নির্বাহী সদস্য- এর সভাপতিত্বে গঠিত একটি আন্ত:মন্ত্রণালয় কমিটির উপর অর্পণ করা হয়েছে (সূত্র:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেজেট বিজ্ঞপ্তি নং ৫৩.৪২.০১.০০.০০.৩১ ২০০৩-৩৯৫ তাং ২৭.১০.২০০৩ খ্রি:)। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনটির সংশোধনী সানুগ্রহ অনুমোদন করেছেন। সংশোধিত
গেজেট অনুযায়ী বিনিয়োগ বোর্ড কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে। এ সংμান্ত যাবতীয় আদেশ নির্দেশ বিনিয়োগ বোর্ড হতে জারী করা হবে এবং বিনিয়োগ বোর্ডের সিদ্ধান্ত সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত
হিসাবে পরিগণিত হবে। কমিটির উপর অর্পিত দায়িত্ব সম্পাদনের লক্ষ্যে নিম্নোক্ত কর্মপদ্ধতি প্রণীত হ'ল।
এই কর্মপদ্ধতি নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে প্রযোজ্য হবে:
(ক) বাংলাদেশের বাইরে নিবন্ধিত কোম্পানিসমূহের বাংলাদেশে শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের অনুমতি প্রদান;
(খ) বাংলাদেশে স্থাপিত বিদেশী কোম্পানীর শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস এবং বাংলাদেশের বেসরকারি শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, μীড়া সংগঠন, সরকারী প্রতিষ্ঠান ইত্যাদি কতৃর্ক
নিয়োগকৃত বিদেশী নাগরিকদের কর্মানুমতি প্রদান।
১। বিদেশী কোম্পানীর বাংলাদেশে শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের সাধারণ নির্দেশিকা:
(ক) শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের ক্ষেত্রে নির্ধারিত ফরম পূরণপূর্বক আনুষাঙ্গিক কাগজপত্রসহ আবেদনপত্র বিনিয়োগ বোর্ডে দাখিল করতে হবে ( অহহবীঁৎব-অ );
(খ) বিদেশী কোম্পানীর লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসসমূহ পত্র যোগাযোগ, ব্যক্তিগত ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে বিদেশস্থ তাদের প্রধান কার্যালয় ও স্থানীয় এজেন্ট,
সরবরাহকারী/রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহের মধ্যে শুধু সংশি - ষ্ট ব্যবসায়িক বিষয়ে সমন্বয়/লিয়াজোঁ রক্ষা করতে পারবে। এ সকল প্রতিষ্ঠান তাদের অনুমোদিত ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য সংগ্রহ,
সংকলন, বিশে - ষণ ও পরিবেশন করতে পারবে। এ ধরনের বিদেশী অফিসের স্থানীয় উৎস হতে কোন প্রকার আয় থাকবে না। সংশি - ষ্ট লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপন, পরিচালন ব্যয়,
স্থানীয়/বিদেশী জনবলের বেতন-ভাতাদিসহ অন্যান্য সকল প্রকার ব্যয় বিদেশস্থ মূল অফিস হতে আনয়ন করে নির্বাহ করতে হবে। এ সকল প্রতিষ্ঠান বিদেশ হতে আনীত ঙ্বদেশিক মুদ্রার
অব্যয়ীত অংশ ব্যতীত কোন প্রকার বহিমুর্খী প্রত্যাবাসন করতে পারবে না;
(গ) বিদেশী কোম্পানির শাখা অফিসসমূহকে অনুমতি পত্রে উলি - খিত ব্যবসায়িক/বাণিজ্যিক ক্ষেত্রসমূহে তাদের কার্যμম সীমাবদ্ধ রাখতে হবে। এ ধরনের বিদেশী অফিসের অনুমতিপ্রাপ্ত
ব্যবসায়িক/বাণিজ্যিক ক্ষেত্র হতে আয় থাকতে পারে এবং বাংলাদেশ ব্যাংকের ঙ্বদেশিক মূদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭ এর ১৮-(বি) ধারার বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে যথাযথ যে․ক্তিকতাসহ
আন্তঃমন্ত্রণালয় কমিটির অনুমোদনপূর্বক বহিঃর্মূখী প্রত্যাবাসন করতে পারবে;
(ঘ) শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসসমূহের কার্যμম তাদের অনুমতিপত্রে বর্ণিত সময়ের জন্য নির্ধারিত ক্ষেত্রসমূহে সীমাবদ্ধ থাকবে। অনুমতিপ্রাপ্ত সময়কালের পরেও কার্যμম বহাল রাখতে
2
হলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ২ মাস পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে ( অহহবীঁৎব-ই );
(ঙ) অনুমতিপ্রাপ্ত অফিসসমূহকে ‣বদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ [ ‣বদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ১৯৭৬সহ পঠিত ] -এর ১৮(বি) ধারা মোতাবেক বাংলাদেশ ব্যাংকের
অনুমোদন গ্রহন করতে হবে;
(চ) শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসসমূহকে বাংলাদেশের কোম্পানি আইন ১৯৯৪-এর বিধান অনুসারে তাদের কোম্পানির বিবরণ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস-এ
দাখিল করতে হবে;
(ছ) অনুমতিপ্রাপ্ত অফিসসমূহে বিদেশী নাগরিক নিয়োগ করতে চাইলে, বিনিয়োগ বোর্ড হতে কর্মানুমতি গ্রহণ পূর্বক ঋড়ৎবরমহ ঊীপযধহমব জবমঁষধঃরড়হ অপঃ, ১৯৪৭ এর ১৮(র্এ)
ধারায় বাংলাদেশ ব্যাংকের অনুমতি গ্রহণ করতে হবে;
(জ) শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসসমূহকে প্রাথমিক স্থাপনা ও পরিচালনা খরচ বহনের জন্য অনুমতি প্রাপ্তির ২ মাসের মধ্যে ‣বদেশিক উৎস হতে ন্যূনতম ৫০,০০০ মার্কিন ডলার বা
সমমূল্যের ‣বদেশিক মুদ্রা প্রত্যাবাসনের মাধ্যমে বাংলাদেশে আনতে হবে। এতদুদ্দেশ্যে অফিসসমূহকে ঙ্বদেশিক মুদ্রা লেনদেন সংμান্ত নির্দেশিকা অনুসারে বাংলাদেশে কোন তফসিলি
ব্যাংকে একাউন্ট খুলতে হবে এবং উক্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে ‣বদেশিক মুদ্রা আনতে হবে;
(ঝ) আন্ত:প্রত্যাবাসনের মাধ্যমে আনীত ঙ্বদেশিক মুদ্রার আয় ও ব্যয়ের ঙ্ত্রমাসিক বিবরণী নিয়মিতভাবে নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও বিনিয়োগ বোর্ডে দাখিল করতে
হবে;
(ঞ) অনুমতিপ্রাপ্ত অফিসসমুহের ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হলে পরিবর্তনের পূর্বে বিনিয়োগ বোর্ডের অনুমোদন নিতে হবে;
(ট) অনুমতি প্রাপ্ত অফিস সমুহকে প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিবিধানের অধীনে দেশের অন্যান্য সংশি - ষ্ট প্রতিষ্ঠানের নিকট হতে ছাড়পত্র/লাইসেন্স গ্রহণ করতে হবে;
(ঠ) অনুমতিপত্রে বর্ণিত ব্যবসায়িক কার্যμম ব্যতীত শাখা অফিসসমূহ অন্য কোন কার্যμম পরিচালনা করতে পারবে না। অন্য কোন ব্যবসায়িক কার্যμম পরিচালনা করতে আগ্রহী হলে উক্ত
কার্যμমের জন্য পৃথক ভাবে অনুমতি গ্রহণ করতে হবে;
(ড) অনুমতিপ্রাপ্ত অফিসসমূহকে সরকারি শুল্ক/কর/রাজস্ব বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে যথাযথভাবে পরিশোধ করতে হবে;
(ঢ) অফিস/বাড়ি ভাড়া, বেতনভাতা, বিভিন্ন প্রকার পণ্য ও সেবা সরবরাহ এবং ঠিকাদারি কাজে বিল পরিশোধকালে প্রযোজ্য সরকারি কর কর্তন করতে হবে এবং কর্তিত কর বাংলাদেশ আয়কর
অধ্যাদেশ-১৯৮৪-এর বিধান মোতাবেক সংশি - ষ্ট হিসাব খাতে জমা করতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠান কতৃর্ক উৎসে আয়কর এবং মূসক (মূল্য সংযোজন কর) কর্তন করা হবে সে সকল
প্রতিষ্ঠানের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড হতে ঞওঘ গ্রহণ করতে হবে;
(ণ) বিদেশী কোম্পানির অফিস স্থাপন অনুমতি ও বিদেশী নাগরিকের কর্মানুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে জারী করা হবে। বিদ্যমান ভিসা নীতিমালা অনুযায়ী অনুমতিপত্র
জারীর ৪৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ছাড়পত্র প্রদান করবে। অন্যথায় সংশ্লিষ্ট সংস্থার কোন আপত্তি নেই মর্মে ধরে নেয়া হবে।
(ত) অনুমতি প্রদানকারী কতৃর্পক্ষ যুক্তিসঙ্গত কারণে যে কোন সময় অনুমতি বাতিল, সাময়িকভাবে স্থগিত, আংশিক বা পূর্ণাংগ সংশোধন বা নতুন শর্তারোপ করতে পারবে;
(থ) আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১০৭ ধারা অনুযায়ী বাংলাদেশে বেসরকারী খাতে শিল্প কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শাখা অফিস, লিয়াজোঁ অফিস, প্রতিনিধি অফিস
ইত্যাদিতে কর্মরত/নিয়োজিত বিদেশী নাগরিকদের রহপড়সব:ধী পষবধৎধহপব পবৎঃরভরপধঃব/রহপড়সব:ধী বীবসঢ়ঃরড়হ পবৎঃরভরপধঃব দাখিল করতে হবে;
(দ) বিদেশী ব্যক্তি মালিকানাধীন ( চৎড়ঢ়ৎরবঃড়ৎ ) প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশে শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপন নিরূৎসাহিত করা হবে;
(ধ) অনুমতি প্রাপ্ত শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস কতৃর্ক বাংলাদেশে একের অধিক অফিস স্থাপন করতে হলে প্রতিটি অফিসের জন্য পৃথকভাবে বিনিয়োগ বোর্ড হতে পূর্বানুমতি নিতে হবে।
3
২। শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপন অনুমতির আবেদন দাখিল করার পদ্ধতি:
প্রতিষ্ঠান প্রধান/ব্যবস্থাপনা পরিচালক কতৃর্ক স্বাক্ষরিত নির্ধারিত ফরমে আবেদন নিম্নবর্ণিত কাগজপত্রসহ বিনিয়োগ বোর্ডে দাখিল করতে হবে:
(ক) নির্ধারিত ফরমে আবেদন (২ কপি);
(খ) মূল কোম্পানির সংঘবিধি ও সংঘ স্মারক;
(গ) মূল কোম্পানির পরিচালক/উদ্যোক্তাদের নাম ও জাতীয়তা সম্বলিত তথ্য;
(ঘ) বাংলাদেশে অফিস স্থাপনের নিমিত্ত এবং অফিস পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পক্ষে পরিচালক মন্ডলীর সভার সিদ্ধান্ত ;
(ঙ) মূল কোম্পানীর বিগত অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী;
(চ) মূল কোম্পানী কতৃর্ক পরিচালিত কার্যμমের বিবরণ ও প্রস্তাবিত অফিসের মাধ্যমে বাংলাদেশে সম্পাদিতব্য কার্যμমের বিবরণ;
(ছ) স্থানীয় ও বিদেশী জনবলের পদ উলে - খপূর্বক প্রস্তাবিত অফিসের সাংগঠনিক কাঠামো।
*** (খ) হতে (চ) পযর্ন্ত বর্ণিত কাগজপত্র সংশি - ষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ মিশন বা বাংলাদেশে অবস্থিত সংশি - ষ্ট দেশের মিশন অথবা সংশি - ষ্ট দেশ/ষ্টেট/ ডিষ্ট্রিক্ট-এর শীর্ষ স্থানীয় শিল্প ও বণিক
সমিতি কতৃর্ক প্রত্যায়িত হতে হবে।
৩। শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসের অনুমতির মেয়াদ বৃদ্ধি করার আবেদন পদ্ধতি:
বিদ্যমান অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার ২ মাস পূর্বে নিম্নবর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে হবে:
(ক) নির্ধারিত ফরম পূরণকৃত আবেদনপত্র;
(খ) ‣বদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ [ ঙ্বদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ-১৯৭৬ সহ পঠিত ] -এর ধারা ১৮(বি)-এর অধীনে অনুমতিপত্রের কপি;
(গ) জাতীয় রাজস্ব বোর্ডের সংশি - ষ্ট কর সার্কেল হতে বিগত বছরের আয়কর পরিশোধ সংμান্ত প্রত্যয়নপত্র;
(ঘ) মেয়াদ বৃদ্ধির বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর সিদ্ধান্তের প্রত্যায়িত কপি;
(ঙ) শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসের বিগত কার্যকালের নিরীক্ষিত হিসাব বিবরণী;
(চ) পদমর্যাদা, জাতীয়তা, বেতনস্তর, কাযার্বলী ও যোগদানের তারিখসহ দেশী ও বিদেশী জনবলের তালিকা।
৪। শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের অনুমতি ও মেয়াদ বৃদ্ধির অনুমোদন পদ্ধতি:
(ক) পূর্ণাঙ্গ আবেদনপত্র বিনিয়োগ বোর্ডের ঙহষরহব রিসেপশন ডেস্‥ে অথবা সরাসরি ঙহষরহব - এ গৃহীত হবে এবং আবেদনপত্র যথাযথ যাচাই-বাছাইপূর্বক আন্ত:মন্ত্রণালয় কমিটির সভায়
সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে। প্রয়োজনে মাসে ২ বার কমিটির ঙ্বঠক অনুষ্ঠিত হবে এবং সভার সিদ্ধান্ত ঙহষরহব -এ আবেদনকারী কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে;
4
(খ) শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের ক্ষেত্রে প্রাথমিকভাবে ৩ বছরের জন্য অনুমতি প্রদান করা হবে। পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের বিগত কার্যμম সন্তোষজনক
বিবেচিত হলে প্রতিবারে ২ বছর করে মেয়াদকাল বৃদ্ধি করা যাবে;
(গ) শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস নতুন স্থাপনের ক্ষেত্রে ২৫,০০০/- টাকা এবং মেয়াদ বৃদ্ধি ক্ষেত্রে ১০,০০০/- টাকা ট্রেজারী চালানের (কোড নং ১-৩৯০১-০০০১-১৮৭৬) মাধ্যমে প্রদান
করে মূলকপি বিনিয়োগ বোর্ডে দাখিল করতে হবে;
(ঘ) কমিটি কতৃর্ক অনুমোদিত প্রস্তাবসমূহের অনুকূলে সকল বিষয়ে অনুমতিপত্র বা অন্যান্য পত্রাদি নির্ধারিত ফি গ্রহণপূর্বক বিনিয়োগ বোর্ড কতৃর্ক জারি করা হবে;
(ঙ) বিশেষ ক্ষেত্রে কমিটির চেয়ারম্যান শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসের অনুমতি/ মেয়াদবৃদ্ধি এবং কর্মানুমতি প্রদানের অনুমোদনসহ কমিটির কার্যপরিধির আওতাধীন যে কোন বিষয়ে
সিদ্ধান্ত প্রদান করতে পারবেন। পরবর্তীতে বিষয়টি চড়ংঃ-ভধপঃড় অনুমোদনের জন্য কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করতে হবে।
৫। বিদেশী নাগরিকদের অনুকূলে কর্মানুমতি প্রদানের নির্দেশনা:
(ক) বাংলাদেশের শিল্প/বাণিজ্যিক/শিক্ষা/μীড়া/সরকারী ও বেসরকারী যে কোন প্রতিষ্ঠানে কোন বিদেশী নাগরিক নিয়োগপ্রাপ্ত হয়ে অথবা বিনিয়োগকারী হিসাবে বাংলাদেশে অবস্থান করে কাজ
করলে তাদের কর্মানুমতি গ্রহণ বাধ্যতামূলক। এ ক্ষেত্রে কর্মানুমতির আবেদনের পূর্বে বিনিয়োগ বোর্ডের সুপারিশμমে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন হতে যথাযথ শ্রেণীর ভিসা গ্রহণ করতে হবে;
(খ) বিদেশী নাগরিকের অনুকূলে কর্মানুমতি প্রদানের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে;
(গ) বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা ব্যতীত বিদেশী নাগরিকের অনুকূলে কর্মানুমতি নিরুৎসাহিত করা হবে। বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা বলতে কোন বিষয়ে বিশেষ জ্ঞান, দক্ষতা, প্রশিক্ষন ও
অভিজ্ঞতাকে বুঝাবে। নিম্নবর্ণিত বিদেশী নাগরিকদের কর্মানুমতি প্রদানের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা যেতে পারে:
(১) বিভিন্ন পেশা ও ব্যবসায়ে নিয়োজিত বিশেষজ্ঞ/পরামর্শক/ঊধ্বর্তন কর্মকর্তা;
(২) প্রকে․শলী/টেকনিশিয়ান / ডিজাইনার/অপারেটর;
(৩) মান নিয়ন্ত্রক/মান পরিদর্শক/উৎপাদন পরিদর্শক/মার্চেনডাইজার/উৎপাদন তত্ত্বাবধায়ক ইত্যাদি ;
(ঘ) স্থানীয় এবং বিদেশী উদ্যোগে স্থাপিত শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশী নাগরিকদের অগ্রাধিকার প্রদান করতে হবে;
(ঙ) যে সকল শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য উচ্চ প্রযুক্তি ও দক্ষতা প্রয়োজন এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ/জনবল বাংলাদেশে সহজলভ্য নয়, কেবলমাত্র সে সকল ক্ষেত্রেই বিদেশী
নাগরিক নিয়োগ প্রদান করা যেতে পারে;
(চ) কোন পদে বিদেশী নাগরিক নিয়োগের প্রμিয়া শুরু করার পূর্বে উক্ত পদে নিয়োগযোগ্য উপযুক্ত স্থানীয় জনবল পাওয়া যায় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য জাতীয় ঙ্দনিক পত্রিকায় অথবা
ওয়েবসাইটে পদের নাম, যোগ্যতা, বেতন, ভাতা ইত্যাদি উলে - খপূর্বক নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। বাংলাদেশে প্রকাশিত ‣দনিক পত্রিকার অনলাইন ভার্সন এর কপি এবং জব সার্চিং
ওয়েবসাইট গুলো এক্ষেত্রে গ্রহন যোগ্য হবে;
(ছ) একাধারে ৫ বছরের অধিক সময়কালের জন্য বিদেশী প্রকর্মী নিয়োগ নিরুৎসাহিত করা হবে। তবে প্রস্তাবের গুণাগুণের ভিত্তিতে তা শিথিল করা যেতে পারে;
(জ) নিয়োগপ্রাপ্ত বিদেশীকে বাংলাদেশে আগমনের ১৫ দিনের মধ্যে যথাযথ শ্রেণীর ভিসা এবং অৎৎরাধষ ংঃধসঢ় সহ কর্মানুমতির জন্য আবেদন করতে হবে;
(ঝ) বেসরকারী হাসপাতালে বিদেশী চিকিৎসক ও নার্স নিয়োগ করতে হলে যথাμমে বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল ( ইগউঈ ) ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল (ইঘঈ )-এর অস্থায়ী
5
নিবন্ধন গ্রহণপূর্বক কর্মানুমতির আবেদন করতে হবে;
(ঞ) হোটেল, রেষ্টুরেন্ট অথবা বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত কোন প্রতিষ্ঠানে বিনোদনের জন্য (নাচ, গান, শারীরিক কসরত, সার্কাস, যাদু) নিয়োগতব্য বিদেশীদের ক্ষেত্রে কর্মানুমতির আবেদনের
সাথে সংস্‥ৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনাপত্তি (ঘঙঈ ) দাখিল করতে হবে;
(ট) নিয়োগকৃত বিদেশী কর্মীর আয়ের অংশ স্বদেশে রেমিট্যান্সের ক্ষেত্রে এঁরফবষরহবং ভড়ৎ ঋড়ৎবরমহ ঊীপযধহমব ঞৎধহংধপঃরড়হং, ২০০৯ ঈযধঢ়ঃবৎ-১১- এর ৮ ধারা প্রযোজ্য
হবে।
৬। কর্মানুমতি প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুসরণ করতে হবে:
(ক) বাংলাদেশের সাথে কুট‣নতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশের নাগরিকদের অনুকূলে কর্মানুমতি প্রদান করা যাবে;
(খ) কর্মানুমতির আবেদন পত্র দাখিলের সময় বিদেশী কারিগরি বিশেষজ্ঞ দ্বারা ৫ বৎসরের মধ্যে স্থানীয় জনবল প্রশিক্ষিত করার পরিকল্পনা দাখিল করতে হবে;
(গ) শিল্প প্রতিষ্ঠানে নিয়োগকৃত দেশী ও বিদেশী জনবলের অনুপাত প্রকল্প বাস্তবায়ন কালে ১০:১ এবং নিয়মিত উৎপাদনকালে ২০:১ হবে। অনুরুপভাবে বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানে
ঊধ্বর্তন ব্যবস্থাপনাসহ এই অনুপাত যথাμমে ৫:১ ও ১০:১ হবে। তবে বাস্তবতার নিরিখে এ নিয়ম শিথিল হতে পারে। বিনিয়োগকারীগন এই অনুপাতের আওতায় পড়বে না;
(ঘ) কর্মানুমতি প্রার্থী বিদেশী নাগরিকদের সংশি - ষ্ট দেশের আইনানুগ পাসপোর্ট এবং বাংলাদেশ মিশন/স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃর্ক প্রদত্ত 'পিআই' ( চৎরাধঃব ওহাবংঃড়ৎ) ও 'ই'
(ঊসঢ়ষড়ুসবহঃ) শ্রেণীর ভিসা থাকতে হবে। বিশেষ ক্ষেত্রে এল, পি (ল্যান্ডিং পারমিট), ই-১, জে, এ-৩ ভিসা প্রাপ্ত বিদেশী নাগরিকের অনুকূলেও কর্মানুমতি প্রদান করা যাবে। বি-
ভিসায় আগত কোন বিদেশী স্থানীয়ভাবে কোম্পানী গঠন করলে তাকে বিনিয়োগকারী হিসেবে কর্মানুমতি প্রদান করা যাবে;
(ঙ) 'ল্যান্ডিং পারমিট' এর ভিত্তিতে যে সকল বিদেশী নাগরিককে কর্মানুমতি প্রদান করা হবে নিয়োগকারী কতৃর্পক্ষের সুপারিশের ভিত্তিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সে সকল বিদেশী
নাগরিকের ভিসার শ্রেণী ল্যান্ডিং পারমিট হতে 'ই' অথবা 'পিআই' শ্রেণীতে পরিবর্তন করতে পারবে;
(চ) স্থানীয় কোন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশীকে কর্মানুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে অন্য কোন স্থানীয় প্রতিষ্ঠানে নিয়োগ নিরূৎসাহিত করা হবে। কোন প্রতিষ্ঠানে কর্মানুমতির মেয়াদ শেষ
হবার পূর্বে অন্য প্রতিষ্ঠানে চাকুরী করতে হলে পূর্বের প্রতিষ্ঠান হতে ছাড়পত্র গ্রহণ করে যথাযথভাবে কর্মানুমতি বাতিল পূর্বক নতুনভাবে ভিসা সুপারিশের জন্য আবেদন করতে হবে। এ
ক্ষেত্রে বিদেশী নাগরিককে স্বদেশ প্রত্যাবর্তনপূর্বক নতুন করে যথাযথ শ্রেণীর ভিসা নিয়ে বাংলাদেশে আগমন করতে হবে;
(ছ) বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধা প্রত্যক্ষ করার লক্ষ্যে স্বল্পকালীন সময়ের জন্য আগত বিদেশী বিনিয়োগকারী/উদ্যোক্তা বা তাদের প্রতিনিধির স্বল্প সময়ের জন্য
্তুইঁংরহবংং্থ শ্রেণীর ভিসা গ্রহন পূর্বক বাংলাদেশে আগমন করতে পারে। এ ক্ষেত্রে কর্মানুমতি গ্রহণ করার প্রয়োজন নেই। তবে উক্ত বিদেশী দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থান করলে অথবা
প্রতিষ্ঠানের পক্ষে বাংলাদেশ অবস্থান করে কাজ করলে তাকে যথাযথ ভিসা গ্রহণপূর্বক কর্মানুমতি নিতে হবে।
৭। কর্মানুমতির মেয়াদকাল :
(ক) সকল ক্ষেত্রে বিদেশী নাগরিকদের অনুকূলে প্রাথমিকভাবে ২ বছর পযর্ন্ত কর্মানুমতি প্রদান করা হবে। তবে প্রধান নির্বাহী / ব্যবস্থাপনা পরিচালকের কর্মানুমতির ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়
6
কমিটির অনুমোদন নিয়ে মেয়াদ ৩ বছর পযর্ন্ত দেয়া যেতে পারে। কর্মানুমতিপত্রে প্রদত্ত শর্তাবলি পূরণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃর্ক নিরাপত্তা ছাড়পত্র প্রদান সাপেক্ষে কর্মানুমতির মেয়াদ
প্রতি ২ বছরের জন্য বৃদ্ধি করা হবে;
(খ) নির্ধারিত মেয়াদ শেষে কর্মানুমতি নবায়ন করা না হলে মেয়াদোত্তীর্ণ কর্মানুমতি বাতিল বলে গণ্য হবে;
(গ) বিদেশী কোম্পানীর শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসের অনুমতির মেয়াদোত্তীর্ণ হলে সেখানে নিয়োগকৃত বিদেশী নাগরিকের কর্মানুমতির ঙ্বধতা থাকবে না। প্রতিষ্ঠানের কোন বিদেশী
প্রকর্মী আয়কর প্রদান না করে দেশ ত্যাগ করলে এক্ষেত্রে সংশি - ষ্ট প্রতিষ্ঠানকে আয়কর পরিশোধ করতে হবে।
৮। কর্মানুমতির অনুমোদন পদ্ধতি:
নিবন্ধিত শিল্প, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান কতৃর্ক নিয়োগকৃত বিদেশী প্রকর্মী / বিদেশী বিনিয়োগকারীর কর্মানুমতির জন্য নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক বিনিয়োগ বোর্ডের অন-লাইন
রিসেপশন ডেস্‥ে দাখিল করতে হবে। কর্মানুমতির আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:
(ক) প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালক/ ব্যবস্থাপনা অংশীদার কতৃর্ক স্বাক্ষরিত আবেদনপত্র ২ কপি;
(খ) বিনিয়োগ বোর্ড কতৃর্ক জারিকৃত নিবন্ধন/অনুমতি পত্রের কপি অথবা রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস কতৃর্ক স্থানীয়ভাবে নিবন্ধিত হলে অনুমোদিত মেমোরেন্ডাম ও
আর্টিকেলস এর কপি;
(গ) বিদেশী নাগরিক নিয়োগের স্বপক্ষে প্রতিষ্ঠানের বোর্ড সভার সিদ্ধান্তের কপি। উক্ত সিদ্ধান্তে নিয়োগের পদ, মেয়াদ, মূল বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদির বিবরণ উলে - খ থাকতে
হবে এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কতৃর্ক সত্যায়িত হতে হবে;
(ঘ) বিদেশী নাগরিকের অনুকূলে প্রদত্ত আনুষ্ঠানিক নিয়োগপত্র/চাকুরী চুক্তিপত্র অথবা বিদেশী μেতা/যন্ত্রপাতি সরবরাহকারীর মনোনয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
(ঙ) 'পিআই' অথবা 'ই' শ্রেনীর ভিসা অথবা অনুমোদিত অন্যান্য ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে) সম্বলিত বিদেশী নাগরিকের পূর্ণাংগ পাসপোর্টের কপি;
(চ) বিদেশী নাগরিকের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্রের কপি (ইংরেজিতে);
(ছ) জাতীয় ঙ্দনিক সংবাদ পত্র অথবা ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি;
(জ) ইতোপূর্বে স্থানীয় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মানুমতি গ্রহণ করা হয়ে থাকলে তা বাতিলের কপি, পূর্বের নিয়োগকারী কতৃর্পক্ষ হতে রিলিজ অর্ডার ও আয়কর পরিশোধের প্রত্যয়ন পত্র;
(ঝ) পূণার্ংগ আবেদন আন্ত:মন্ত্রণালয় কমিটির সভায় সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে;
(ঞ) কর্মানুমতির প্রস্তাব আন্ত:মন্ত্রণালয় কমিটি/যথাযথ কতৃর্পক্ষ কতৃর্ক অনুমোদিত হওয়ার পর প্রতি ১ বছরের জন্য জনপ্রতি টা: ৫,০০০/- (পাঁচ হাজার) হারে নির্ধারিত হিসাব খাতে (১-
৩৯০১-০০০১-১৮৭৬) ফি জমা প্রদানের পর কর্মানুমতি পত্র জারী করা হবে।
৯। কর্মানুমতির মেয়াদ বৃদ্ধিকরণ:
7
বাংলাদেশে নিয়োজিত বিদেশী নাগরিকদের কর্মানুমতি প্রদানের ক্ষেত্রে কর্মপদ্ধতিতে যে নির্দেশনা, পদ্ধতি ও ফি বর্ণিত হয়েছে তা কর্মানুমতির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে কর্মানুমতির
মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিম্নবর্ণিত অতিরিক্ত কাগজপত্র দাখিল করতে হবে :
(ক) শিল্প প্রতিষ্ঠান/শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস/শিক্ষা প্রতিষ্ঠান কতৃর্পক্ষ কতৃর্ক
বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন ও বিদ্যমান শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন অথবা বাণিজ্যিক কার্যμমের বিবরণ;
(খ) যথাযথ ভিসাসহ পাসপোর্টের কপি;
(গ) বিগত কার্যকালের আয়কর পরিশোধ সংμান্ত প্রত্যয়নপত্র;
(ঘ) বিদেশী নাগরিক কতৃর্ক সম্পাদিত কার্যাবলী;
(ঙ) বিদেশী নাগরিক কতৃর্ক বিগত মেয়াদে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় জনবলের তালিকা;
(চ) শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসে কর্মরত বিদেশী নাগরিকগণের কর্মানুমতি নবায়নকালে সংশি - ষ্ট ব্যক্তির অনুকূলে ঙ্বদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭-এর ১৮(এ) ধারায়
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপত্র।
10| Kg©vbygwZ evwZj KiY:
(ক) কর্মানুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কর্মানুমতি স্বাভাবিকভাবে বাতিল হয়ে যাবে। কর্মানুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার অব্যবহিত পরেই বিদেশী নাগরিককে বাংলাদেশ ত্যাগ করতে হবে
এবং এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কতৃর্পক্ষকে বিদেশী নাগরিকের আয়কর পরিশোধ ও যথাসময়ে বাংলাদেশ ত্যাগ নিশ্চিত করতে হবে;
(খ) কোন বিদেশী নাগরিকের কর্মানুমতির মেয়াদ বিদ্যমান থাকাকালে চুক্তি বাতিল বা পদত্যাগ/অব্যাহতি প্রাপ্ত হয়ে কর্মানুমতি বাতিলের প্রয়োজন হলে সংশি−ষ্ট প্রতিষ্ঠানের বোর্ড রেজুলেশন,
রিলিজ অর্ডার/পদত্যাগপত্র এবং শেষ কর্মদিবস পযর্ন্ত আয়কর প্রদানের সনদসহ কর্মানুমতি বাতিলের জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে বিনিয়োগ বোর্ড বিদেশী নাগরিকের কর্মানুমতি
বাতিলপূর্বক সংশি−ষ্ট সকল কর্তৃপক্ষকে অবহিত করবে;
(গ) কর্মানুমতিপত্রের অথবা ঙ্বদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭-এর ১৮(এ) ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংক কতৃর্ক জারিকৃত অনুমতিপত্রের কোন শর্ত বা তার অংশ বিশেষ লংঘন করার
দায়ে কর্মানুমতি প্রদানকারী কতৃর্পক্ষ কর্মানুমতি বাতিল করতে পারবে;
(ঘ) বিদেশী নাগরিক কতৃর্ক রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী কোন কার্যকলাপে সংশি - ষ্ট থাকার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে আপত্তি পাওয়া গেলে বিনিয়োগ বোর্ড নিয়োগকারী কতৃর্পক্ষের নিকট
হতে কোন প্রকার ব্যাখ্যা আহ্বান না করেই কর্মানুমতি বাতিল করতে পারবে;
(ঙ) বাংলাদেশে কর্মানুমতি প্রাপ্ত কোন বিদেশী নাগরিকের বিরুদ্ধে অসামাজিক, রাজ‣নতিক বা রাষ্ট্রবিরোধী কোন কার্যμমে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক কর্মানুমতি
বাতিল করা যেতে পারে।
১১। নিরাপত্তা ছাড়পত্র:
8
বিনিয়োগ বোর্ড বিদেশী কোম্পানির শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিস স্থাপনের অনুমতিপত্র এবং প্রতিষ্ঠানের আবেদনপত্রের কপি এবং বিদেশীদের কর্মানুমতির কপি নিরাপত্তা ছাড়পত্র প্রদানের
নিমিত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ কতৃর্পক্ষ কর্তৃক তদন্তপূর্বক ৪৫ দিনের মধ্যে নিরাপত্তা ছাড়পত্র বিনিয়োগ বোর্ডে প্রেরণ করবে। উক্ত সময়সীমার মধ্যে কোন আপত্তি
পাওয়া না গেলে নিরাপত্তা ছাড়পত্র প্রদান করা হয়েছে বলে গণ্য করা হবে। তবে রাষ্ট্রীয়/সামাজিক নিরাপত্তার সাথে সংশি - ষ্ট নয় এমন প্রসংগ উলে - খ করে নিরাপত্তা ছাড়পত্র বিষয়ে আপত্তি দেয়া
যাবে না। অনুমতি পত্রের কোন শর্ত যথাযথভাবে প্রতিপালন না হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিনিয়োগ বোর্ডকে অবহিত করবে এবং বিনিয়োগ বোর্ড এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
১২। ভিসার মেয়াদ বৃদ্ধি :
বিনিয়োগ বোর্ড কতৃর্ক কর্মানুমতি পত্রের অনুলিপি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করবে। সংশি - ষ্ট প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর উক্ত কর্মানুমতির
ভিত্তিতে ৬ মাস পযর্ন্ত ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে। পরবর্তিতে নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তির পর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর কর্মানুমতিকাল পযর্ন্ত ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে ৪৫ দিনের মধ্যে নিরাপত্তা ছাড়পত্র জারি বা এতদবিষয়ক কোন আপত্তি পাওয়া না গেলে সেক্ষেত্রে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর উক্ত বিদেশীর কর্মানুমতিকাল পযর্ন্ত
ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে।
১৩। বিদেশী নাগরিকদের কর্মানুমতির ক্ষেত্রে ন্যূনতম বেতন কাঠামো:
(ক) বিদেশী বিনিয়োগকারীদের সম্মানীভাতা অথবা নিয়োজিত বিদেশী প্রকর্মীদের প্রদেয় মূল বেতন ও অন্যান্য ভাতা/সুবিধাদি সংμান্ত তথ্যাবলি কর্মানুমতির আবেদনপত্রে সুনিদির্ষ্টভাবে উলে - খ করতে
হবে। বেতন-ভাতা সম্পর্কিত বিভ্রান্তি পরিহারের লক্ষ্যে বিভিন্ন দেশের অর্থ‣নতিক অবস্থা ও মাথাপিছু আয় এবং বিদেশী নাগরিকদের পদমর্যাদা অনুসারে নিম্নবর্ণিত ন্যূনতম বেতন কাঠামো একটি
মানদণ্ড হিসাবে বিবেচনা করা যেতে পারে যা সময় সময় পরিবর্তনযোগ্য:
μwg
K
bs
বিদেশী নাগরিকদের পদের শ্রেণী বিন্যাস বিদেশী নাগরিকের জাতীয়তা অনুসারে গ্রহণযোগ্য ন্যূনতম
মূল বেতন
সার্ক দেশ সমূহ, চীন,
মিয়ানমার, ইন্দোনেশিয়া,
আফ্রিকার দেশসমূহ (দক্ষিণ
আফ্রিকা ব্যতীত), ৩য় বিশ্বের
অন্যান্য দেশসমূহ
মালয়েশিয়া,
থাইল্যান্ড, হংকং,
দক্ষিণ কোরিয়া,
দক্ষিণ আফ্রিকা এবং
Abyi“c A_©‣bwZK
অবস্থা সম্পন্ন
দেশসমূহ
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান,
অষ্ট্রেলিয়া, সিংগাপুর, সংযুক্ত
আরব আমিরাত, সে․দি আরব,
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত
দেশসমূহ, নিউজিল্যান্ড এবং
উন্নত বিশ্বের অন্যান্য দেশ সমূহ
১। বিদেশী বিনিয়োগকারী/ ব্যবস্থাপনা
পরিচালক/ কোম্পানির চেয়ারম্যান
/পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তা
gv: W:
1,200.00
বা সমমূল্যের বাংলাদেশী
UvKv
gv: W :
1,500.00
বা সমমূল্যের
বাংলাদেশী টাকা
gv: W:
2,000.00
বা সমমূল্যের বাংলাদেশী টাকা
9
২। উচ্চতর কারিগরি ও পেশাগত জ্ঞান ও
অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা (যথা জ্যেষ্ঠ
প্রকে․শলী, জ্যেষ্ঠ কেমিস্ট মহাব্যবস্থাপক,
কারিগরি উপদেষ্টা, সুপারভাইজার,
কোয়ালিটি এ্যাসুরেন্স ম্যানেজার,
মাচের্ন্ডাইজার
gv: W:
1,000.00
বা সমমূল্যের বাংলাদেশী
UvKv
gv: W:
1,200.00
বা সমমূল্যের
বাংলাদেশী টাকা
gv: W:
1,500.00
বা সমমূল্যের বাংলাদেশী টাকা
৩। মধ্য পর্যায়ের কারিগরী ও পেশাগত
যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা (যথা: কনিষ্ঠ
প্রকে․শলী, কেমিস্ট, মান নিয়ন্ত্রক, আইটি
প্রোগ্রামার, ব্যবস্থাপক।
gv: W:
850.00
বা সমমূল্যের বাংলাদেশী
UvKv
gv: W:
1,000.00
বা সমমূল্যের
বাংলাদেশী টাকা
gv: W:
1,200.00
বা সমমূল্যের ্য বাংলাদেশী টাকা
৪। দক্ষ প্রকর্মী/কর্মচারী (যথা: টেকনিশিয়ান,
সুপারভাইজার, অপারেটর, ফোরম্যান
gv: W:
650.00
বা সমমূল্যের বাংলাদেশী
UvKv
gv: W:
850.00
বা সমমূল্যের
বাংলাদেশী টাকা
gv: W:
1,000.00
বা সমমূল্যের বাংলাদেশী টাকা
(খ) বহুজাতিক কোম্পানি ( গঘঈ/ঞঘঈং), বিমান পরিবহণ ও সমুদ্র পরিবহণ কোম্পানীর ক্ষেত্রে উপরোলি - খিত ন্যূনতম বেতন কাঠামো প্রযোজ্য হবে না। এ সকল প্রতিষ্ঠানে
নিয়োজিত বিদেশী নাগরিকদের বেতন কাঠামো আন্তর্জাতিকমানে বিবেচিত হবে;
(গ) নিয়োগকারী প্রতিষ্ঠান কতৃর্ক বেতন-ভাতাদির গ্রহণযোগ্য তথ্য উলেস্নখ করা না হলে আন্তঃমন্ত্রণালয় কমিটি বা সংশি - ষ্ট কতৃর্পক্ষ যথোপযুক্ত মূল বেতন নির্ধারণ করতে পারবে।
১৪। সংশোধনী জারী:
শাখা, লিয়াজোঁ ও প্রতিনিধি অফিসের অনুমতি পত্র এবং বিদেশী নাগরিকদের কর্মানুমতি পত্রের কোন পরিবর্তন ও সংশোধন করা প্রয়োজন হলে তা কতৃর্পক্ষের অনুমোদন সাপেক্ষে করা যাবে। এ
ক্ষেত্রে সব ধরণের সংশোধন/পরিবর্তনের জন্য ১,০০০/- টাকার ফি (১-০৩২৯-০০০০-১৮৩৬) ট্রেজারী চালানের মাধ্যমে প্রদান করতে হবে।
১৫। ডাটা ব্যাংক:
বাংলাদেশে স্থাপিত বিদেশী মালিকানাধীন সকল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগ বোর্ড হতে কর্মানুমতি প্রাপ্ত সকল বিদেশী নাগরিকের হালনাগাদ তথ্য-উপাত্ত সংরক্ষণের নিমিত্ত
বিনিয়োগ বোর্ডে একটি ডাটা ব্যাংক (উধঃধ ইধহশ) স্থাপন করা হবে। ডাটা ব্যাংকে সংরক্ষিত তথ্য-উপাত্তসমূহ আন্ত:মন্ত্রণালয় কমিটি কতর্র্ৃক সময় সময় পর্যালোচনা ও বিশে - ষণ করা হবে
এবং সংশি - ষ্ট সংস্থাসমূহের সাথে উক্ত ডাটাব্যাংক-এর খরহশ স্থাপন করা হবে। ডাটা ব্যাংক হতে প্রয়োজনবোধে জাতীয়/রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকারি গোয়েন্দা সংস্থাসমূহকে প্রয়োজনীয় তথ্য
সরবরাহ করা হবে।
-
* কর্মপদ্ধতিটি ২৯ ডিসেম্বর, ২০১০ তারিখে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির ৯৫তম সভায় অনুমোদিত যা অনতিবিলম্বে কার্যকর হবে এবং সময়ের চাহিদা অনুসারে পরিবর্তনযোগ্য।
10