The original file is kept in the office. This is the text saved from it.
1 page
100%
তারিখ: ১ জুলাই ২০২৬
বরাবর
পরিচালক
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ
মা আমেনা স্বপ্ন টাওয়ার (৪র্থ তলা), পূর্ব লামাপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
বিষয়: পরিবেশগত ছাড়পত্র নবায়ন প্রসঙ্গে।
মহোদয়,
উল্লিখিত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে বিনীতভাবে জানানো যাচ্ছে যে, নিক্কা বাংলাদেশ কোং লিঃ একটি জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
বর্তমানে আমাদের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এ অবস্থিত প্লটে কোনও ধরনের বাণিজ্যিক বা উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে না। শুধুমাত্র গুদাম (Warehouse) নির্মাণ কাজ চলমান রয়েছে। গুদাম নির্মাণ কাজ ২০২৬ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে এবং ২০২৭ সালের শুরুতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে নিক্কা বাংলাদেশ কোং লিঃ কোনও ধরনের উৎপাদন (Manufacturing) কার্যক্রম পরিচালনা করবে না। কোম্পানিটি জাপান, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশ থেকে প্রস্তুতকৃত (Finished) কেমিক্যাল আমদানি করবে, যা BSEZ-এ নির্মাণাধীন গুদামে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে উক্ত পণ্যসমূহ শুধুমাত্র Deemed Exporter এবং Direct Exporter-দের নিকট বিক্রয় করা হবে।
যেহেতু বর্তমানে আমাদের প্লটে শুধুমাত্র গুদাম (Warehouse) নির্মাণ কাজ চলমান রয়েছে এবং এখনও পর্যন্ত কোনও ধরনের আমদানি, সংরক্ষণ, বিক্রয় বা উৎপাদন কার্যক্রম শুরু হয়নি, সেহেতু বিষয়টি সদয় বিবেচনা করে আমাদের পরিবেশগত ছাড়পত্র নবায়ন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আপনার সদয় বিবেচনার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
বিনীত,
✓
____________
কোটারো তাকেউচি
ব্যবস্থাপনা পরিচালক
নিক্কা বাংলাদেশ কোং লিঃ
মোবাইল: +৮৮০১৭৩৫৯০১৪১৭
ই-মেইল: ko-takeuchi@niccachemical.com