The original file is kept in the office. This is the text saved from it.
1 page
100%
তারিখ: ৩ আগস্ট ২০২৫
বরাবর
পরিচালক,
পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চল
পরিবেশ ভবন, ই/১৬, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
বিষয়: পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সংক্রান্ত প্রসঙ্গে।
সূত্র: পত্র নং-২২.০২.৬৭০০.১৪০.৭১.০১১.২৪.৯৪২, তারিখ: ৩০/০৭/২০২৫ খ্রিঃ ।
মহোদয়,
উল্লিখিত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে বিনীতভাবে জানানো যাচ্ছে যে, নিক্কা বাংলাদেশ কোং লিঃ একটি জাপানি কোম্পানি । বিএসইজেড (BSEZ) থেকে প্লট লিজ নেওয়ার পর থেকেই আমরা এখানে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত ছিলাম । তবে, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও কাস্টমসের সাথে কিছু নীতিগত ইস্যু থাকায় আমরা এখনও পর্যন্ত কোনও নির্মাণ বা উৎপাদন কার্যক্রম শুরু করতে পারিনি ।
বর্তমানে আমাদের প্লটটি সম্পূর্ণ ফাঁকা অবস্থায় রয়েছে এবং সেখানে কোনও ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না । এমতাবস্থায়, পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য অনুরোধ করা প্রেজেন্টেশন প্রদান আমাদের পক্ষে প্রাসঙ্গিক নয় । উল্লেখ্য, উৎপাদন কার্যক্রম ২০২৭ সালের পূর্বে শুরু হবে না – এবং তা বাংলাদেশের বাজার পরিস্থিতি অনুকূলে থাকলেই সম্ভব হবে ।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাদের জন্য প্রেজেন্টেশন প্রদানের শর্তটি মওকুফ করে পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য অনুমতি প্রদান করার জন্য বিশেষ বিবেচনার অনুরোধ জানাচ্ছি ।
এমতাবস্থায়, পরিবেশগত ছাড়পত্র নবায়নের শর্ত হিসেবে প্রেজেন্টেশনটি মওকুফ করে আমাদের নবায়ন ছাড়পত্র প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
বিনীত,
✓
___________
কোটারো তাকেউচি
ব্যবস্থাপনা পরিচালক
নিক্কা বাংলাদেশ কোং লিঃ
মোবাইল নম্বর: +৮৮০১৭৩৫৯০১৪১৭
ইমেল: ko-takeuchi@niccachemical.com