✓
_________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
তারিখ:
বরাবর
কমিশনার
কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা দক্ষিণ)।
বিষয়: প্রতিষ্ঠানের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন অন্য কোনো বন্ডেড ওয়্যারহাউস না থাকা সংক্রান্ত ঘোষণাপত্র।
মহোদয়,
এই মর্মে ঘোষণা করা যাচ্ছে যে, আমি কোতারো তাকেউচি (Kotaro Takeuchi), ব্যবস্থাপনা পরিচালক, নিক্কা বাংলাদেশ কোং., লি., যার ঠিকানা লট নং সি-৬, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড), সোনপাড়া, পাঁচরুখী, রূপগঞ্জ-আড়াইহাজার, নারায়ণগঞ্জ, বাংলাদেশ, এই মর্মে ঘোষণা ও প্রত্যয়ন করছি যে, নিক্কা বাংলাদেশ কোং, লি.-এর মালিকানাধীন, নিয়ন্ত্রিত বা পরিচালনাধীন বাংলাদেশে অন্য কোনো বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠান বা বন্ডেড ওয়্যারহাউস সুবিধা নেই।
✓
_________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
আরও ঘোষণা করা যাচ্ছে যে, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা, ২০২৪ এবং প্রযোজ্য অন্যান্য আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক নিক্কা বাংলাদেশ কোং., লি. কর্তৃক একটি বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের জন্যই আবেদন করা হয়েছে।
✓
_________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
কোম্পানির পক্ষ থেকে আরও প্রত্যয়ন করা যাচ্ছে যে, উপরোক্ত তথ্য কোম্পানির বিদ্যমান নথিপত্র ও তথ্যের ভিত্তিতে সত্য, সঠিক ও যথাযথ। ভবিষ্যতে কোম্পানির মালিকানা, নিয়ন্ত্রণ বা বন্ডেড ওয়্যারহাউস সংক্রান্ত অবস্থায় কোনো পরিবর্তন হলে, প্রযোজ্য আইন ও বিধি-বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা হবে।
অতএব, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এই ঘোষণাপত্র দাখিল করা হলো।
ধন্যবাদান্তে,
✓
_________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
ব্যবস্থাপনা পরিচালক (Managing Director)
নিক্কা বাংলাদেশ কোং., লিমিটেড
For NICCA BANGLADESH CO., LTD.
Reg No. C- 191386/2023, Reg Date: 05- October-2023, Entity
Address: Lot No. C6, Bangladesh Special Economic Zone (BSEZ), Sonpara, Panchrukhi Via Rupganj Araihazar, Narayanganj-1460, Bangladesh.
✓
___________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
ব্যবস্থাপনা পরিচালক (Managing Director)
নিক্কা বাংলাদেশ কোম্পানি লিমিটেড