The original file is kept in the office. This is the text saved from it.
1 page
100%
✓
_________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
তারিখ:
বরাবর
কমিশনার
কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা দক্ষিণ)।
বিষয়: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফই (DIFE) রেজিস্ট্রেশন সনদ জমা না করা প্রসঙ্গে ঘোষণাপত্র।
মহোদয়,
আমরা, নিক্কা বাংলাদেশ কোং লিমিটেড (ঠিকানা: প্লট নং সি৬, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড), সোনপাড়া, পাঁচরুখী, রূপগঞ্জ হয়ে আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, বাংলাদেশ, এতদ্বারা ঘোষণা করছি যে, আমাদের প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত এবং পরিচালিত একটি শিল্প প্রতিষ্ঠান।
✓
_________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
যেহেতু আমাদের যাবতীয় কার্যক্রম অর্থনৈতিক অঞ্চল বা ইকনোমিক জোনের (EZ) আওতাভুক্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাসঙ্গিক নীতিমালা অনুযায়ী পরিচালিত, সেহেতু আমাদের বর্তমান কার্যক্রমের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)-এর পৃথক রেজিস্ট্রেশন সনদ গ্রহণ বাধ্যতামূলক নয়।
✓
_________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
উক্ত আইনি ও প্রশাসনিক বিধানের আলোকে নিক্কা বাংলাদেশ কোং লিমিটেড-এর জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফই (DIFE) রেজিস্ট্রেশন সনদ গ্রহণের প্রয়োজন না থাকায়, আমরা এই সনদটি জমা প্রদানে অপরাগতা প্রকাশ করছি।
এই ঘোষণাপত্রটি কেবল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফই (DIFE) রেজিস্ট্রেশন সনদ জমা না দেওয়ার প্রশাসনিক কারণ ব্যাখ্যার উদ্দেশ্যে আপনার সদয় অবগতির জন্য প্রদান করা হলো।
ধন্যবাদান্তে,
✓
_________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
ব্যবস্থাপনা পরিচালক (Managing Director)
নিক্কা বাংলাদেশ কোম্পানি লিমিটেড
For NICCA BANGLADESH CO., LTD.
Reg No. C- 191386/2023, Reg Date: 05- October-2023, Entity
Address: Lot No. C6, Bangladesh Special Economic Zone (BSEZ), Sonpara, Panchrukhi Via Rupganj Araihazar, Narayanganj-1460, Bangladesh
✓
__________________________________
কোতারো তাকেউচি (Kotaro Takeuchi)
ব্যবস্থাপনা পরিচালক (Managing Director)
নিক্কা বাংলাদেশ কোম্পানি লিমিটেড