The original file is kept in the office. This is the text saved from it.
1 page
100%
অঙ্গীকারনামা
আমি, হিরোকি মিওয়া , নিশিন ট্রান্সপোর্টেশন কোং লিমিটেড (Nisshin Transportation CO LTD.)-এর কান্ট্রি ম্যানেজার, ঠিকানা: বাড়ি-৩৭ (৫ম তলা), রোড-১৮, ব্লক-বি, বনানী, ঢাকা-১২১৩। আমার প্রতিষ্ঠানের বিআইএন নম্বর: 005274206-0109 । বর্তমানে আমার প্রতিষ্ঠান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা উত্তর কমিশনারেটের অধিভুক্ত।
আমি আপনাদের অবহিত করছি যে, নিশিন ট্রান্সপোর্টেশন কোং লিমিটেড বাংলাদেশ লিয়াজোঁ অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে।
নিশিন ট্রান্সপোর্টেশন কোং লিমিটেড (Nisshin Transportation CO LTD.)-এর বিশেষ সাধারণ সভা ১ এপ্রিল ২০২৫ তারিখে ৩-৪-৮, হনমাচি চুও-কু, ওসাকা, জাপান -এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে যে, বাংলাদেশে অবস্থিত নিশিন ট্রান্সপোর্টেশন কোং লিমিটেড (লিয়াজোঁ অফিস) (ঠিকানা: বাড়ি-৩৭ (৫ম তলা), রোড-১৮, ব্লক-বি, বনানী, ঢাকা-১২১৩)-এর কার্যক্রম বন্ধ করা হবে।
এই সিদ্ধান্ত মূল কোম্পানি Nisshin Transportation CO. LTD.-এর বৈশ্বিক ব্যবসায়িক নীতিমালার আলোকে গৃহীত হয়েছে।
যদি এই প্রতিষ্ঠানটির বিপরীতে ভবিষ্যতে কোনো ধরনের সরকারি পাওনার প্রমাণ পাওয়া যায়, তাহলে আমি তা পরিশোধ করিতে বাধ্য থাকিব। আমি সরকারি সকল নিয়ম মেনে, স্বজ্ঞানে, স্বহস্তে এবং কোনো প্রকার প্ররোচনা ব্যতীত এই ঘোষণাপত্রে স্বাক্ষর করিলাম।
হিরোকি মিওয়া
কান্ট্রি ম্যানেজার
নিশিন ট্রান্সপোর্টেশন কোং লিমিটেড
(বাংলাদেশ লিয়াজোঁ অফিস)