অঙ্গীকারনামা
আমি, মোহাম্মদ রিজওয়ান বিন শাহাবুদ্দিন, মিউরা সিঙ্গাপুর কোং., পিটিই লিমিটেড (বাংলাদেশ লিয়াজোঁ অফিস) MIURA SINGAPORE CO., PTE. LTD. (BANGLADESH LIAISON OFFICE) -এর কান্ট্রি ম্যানেজার, ঠিকানা: লেভেল-১১, সানমার টাওয়ার-২, প্লট-৩৮এ, রোড-৩৫, গুলশান-২, ঢাকা-১২১২। আমার প্রতিষ্ঠানের বিআইএন নম্বর: 004961621-0101। বর্তমানে আমার প্রতিষ্ঠান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা উত্তর কমিশনারেটের অধিভুক্ত।
আমি আপনাদের অবহিত করছি যে, মিউরা সিঙ্গাপুর কোং., পিটিই লিমিটেড বাংলাদেশ লিয়াজোঁ অফিসের MIURA SINGAPORE CO., PTE. LTD. (BANGLADESH LIAISON OFFICE) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে।
মূল কোম্পানি মিউরা সিঙ্গাপুর কোং., পিটিই লিমিটেড MIURA SINGAPORE CO., PTE. LTD. এর বিশেষ সাধারণ সভা ১লা জানুয়ারি ২০২৩ তারিখে ৩ সুন লি স্ট্রিট, #০৩-৩৬ পাইওনিয়ার জাংশন, সিঙ্গাপুর ৬২৭৬০৬-এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে যে, বাংলাদেশে অবস্থিত মিউরা সিঙ্গাপুর কোং পিটিই লিমিটেডের বাংলাদেশ লিয়াজোঁ অফিস MIURA SINGAPORE CO., PTE. LTD. (BANGLADESH LIAISON OFFICE) (ঠিকানা: লেভেল-১১, সানমার টাওয়ার-২, প্লট #৩৮এ, রোড-৩৫, গুলশান-২, ঢাকা-১২১২)-এর কার্যক্রম বন্ধ করা হবে।
এই সিদ্ধান্ত মূল কোম্পানি মিউরা সিঙ্গাপুর কোং., পিটিই লিমিটেড MIURA SINGAPORE CO., PTE. LTD.-এর বৈশ্বিক ব্যবসায়িক নীতিমালার আলোকে এবং বাংলাদেশে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনার ভিত্তিতে গৃহীত হয়েছে এবং মিউরা বাংলাদেশ কো., লি. MIURA BANGLADESH CO., LTD নামে একটি লিমিটেড কোম্পানি নিবন্ধিত হয়েছে ।
যদি এই প্রতিষ্ঠানটির বিপরীতে ভবিষ্যতে কোনো ধরনের সরকারি পাওনার প্রমাণ পাওয়া যায়, তাহলে মিউরা বাংলাদেশ কো., লি. MIURA BANGLADESH CO., LTD-এর একজন সিনিয়র ম্যানেজার হিসেবে আমি তা পরিশোধ করিতে বাধ্য থাকিব। আমি সরকারি সকল নিয়ম মেনে, স্বজ্ঞানে, স্বহস্তে এবং কোনো প্রকার প্ররোচনা ব্যতীত এই ঘোষণাপত্রে স্বাক্ষর করিলাম।
নিবেদক,
মোহাম্মদ রিজওয়ান বিন শাহাবুদ্দিন
কান্ট্রি ম্যানেজার,
মিউরা সিঙ্গাপুর কোং পিটিই লিমিটেড
MIURA SINGAPORE CO., PTE. LTD. (BANGLADESH LIAISON OFFICE)এবংসিনিয়র ম্যানেজারMIURA BANGLADESH CO., LTD.