১৬ নভেম্বর, ২০২২
অঙ্গীকারনামা
আমি ইউসিদা আখিফুমি, নিপ্পন সিগন্যাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পারিচালক, ঠিকানাঃ আতাতুর্ক টাওয়ার, ফ্লাট ১১/এ (লিফ্ট # ১০), ২২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, ১২১৩, বাংলাদেশ।
আমরা ০৯ নভেম্বর ২০২২ তারিখে আর জে এস সি তে নিবন্ধিত হয়েছি। কোম্পানি প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে আমরা আতাতুর্ক টাওয়ার, ফ্ল্যাট #১১/এ (লিফট #১০), ২২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, ১২১৩-এ অফিসের ঠিকানা ব্যবহার করছি।
আমাদের প্রতিষ্ঠানের বর্তমান ঠিকানা পরিবর্তন করে, এল ই এ ডি এস টাওয়ার, নবম ফ্লোর, এম/২০ এবং এম১৩ (পার্ট), মেইন রোড-০১, সেকশন-১৪, মিরপুর ঢাকা ১২০৬, বাংলাদেশ এই ঠিকানায় স্থানান্তর করতে যাচ্ছি। এ উদ্দেশ্যে সম্প্রতি নিপ্পন সিগন্যাল বাংলাদেশ প্রাইভেট কোম্পানির প্রধান কার্যালয় (নিপ্পন সিগন্যাল কোং, লিঃ) বর্তমান ঠিকানা স্থানান্তরের জন্য এল ই এ ডি কর্পোরেশন লিমিটেড এর সাথে চুক্তি সম্পাদন করেছে।
আমরা আগামী ৩ (তিন) মাসের মধ্যে নতুন ঠিকানায় নিপ্পন সিগন্যাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির অফিসে স্থানান্তর করব। নতুন অফিসে স্থানান্তর করার পরে, আমরা সরকারী কর্তৃপক্ষের কাছে কোম্পানি নিবন্ধিত ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করব।
আমি এখানে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্যগুলি আমার সর্বোত্তম জ্ঞান অনুসারে সত্য এবং যে কোনও মিথ্যা তথ্য/বিবৃতি দেওয়া হলে আমি দায়ী থাকব। আমি সরকারি সকল নিয়ম মেনে স্বজ্ঞানে, স্বহস্তে কারও দ্বারা প্ররোচিত না হয়ে স্বাক্ষর করলাম।
নিবেদক-
🗸
ইউসিদা আখিফুমি
ব্যবস্থাপনা পারিচালক
নিপ্পন সিগন্যাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড